রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার কলাহাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু(৪০) ও চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
স্থানীয়রা জানায়, পুঠিয়ার ঝলমলিয়া কলাহাটে নাটোরের দিকে যাচ্ছিল একটি ট্রাক এসময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঝলমলিয়া কলারহাটে আসা লোকজন হতাহত হয়।
তবে নিহত চারজনের খবর পাওয়া গেলেও রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে।
পুঠিয়া থানার ওসি ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।
সকাল নিউজ/এমএম

