বিপিএল শুরুর একদিন আগেই দল প্রত্যাহারের আবেদন জানাল চট্টগ্রাম র‌য়্যালস। আজ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর চিঠি দিয়ে বিষয়টি জানান। চিঠিতে তিনি বলেন, আর্থিক সমস্যার কারণে বিপিএলে থাকতে চান না। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। এখন ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিতে পারে বিসিবি।

বিসিবি পরিচালক মিঠু বলেন, তারা সকালে চিঠি পেয়েছেন, এটা নিয়েই সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলাপ করছেন। এখন সিদ্ধান্ত তো নিতেই হবে, সব ম্যানেজ করতে বসতে হবে খেলোয়াড়দের সঙ্গে। চিঠিতে অনেকগুলো বিষয়ের মধ্যে মূলত আর্থিক সমস্যার কথা জানানো হয়।
এর আগে চট্টগ্রাম রয়্যালস থেকে কয়েকজন ব্যক্তিকে বাদ দিতে বলেছিল বিসিবি। এরপর স্পন্সর প্রতিষ্ঠান নিয়েও কথা উঠেছিল চট্টগ্রামের। এরই মাঝে দল প্রত্যাহার চেয়ে সরাসরি আবেদন করল ওই ফ্র্যাঞ্চাইজির মালিক।
গত আসরে ক্রিকেটার-স্টাফদের বেতন বকেয়া রাখা নিয়ে তারা বেশ সমালোচিত হয়েছিল। যদিও এবার চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলেছে।

আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বও) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে। সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে এবার ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনের আশা করলেও, বিসিবিকে আসর শুরুর আগেই বিপত্তিতে পড়তে হলো।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version