মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা এ কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চান। তার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাত করেন।

প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন।

তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version