ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব মঙ্গলবার রাতের হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
আজ বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর অভিযানে খতিবকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।
কাৎজ বলেন, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন। এর জন্য আর কোনো বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।
গোয়েন্দামন্ত্রীকে নিশানা করার আগের দিন রাতেই ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলী লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকে হত্যা করে ইসরায়েল। তথ্য সূত্র: আল-জাজিরা।
সকাল নিউজ/এসএফ

