যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধকে ঘিরে বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

জবাবে একর পর এক ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি আরব দেশে বিভিন্ন স্থানে ইরান হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে, আরব দেশ গুলোতে ইরানের হামলার প্রেক্ষিতে এক জরুরি বৈঠক ডেকেছেন সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি। এই বৈঠকের অনুরোধ জানিয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর।

ফরাসি গণমাধ্যম এএফপিকে তিনি জানান, বেশ কয়েকটি আরব দেশে ‘ইরানি হামলার’ বিষয়ে আলোচনা করতে আগামী রবিবার সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি বৈঠকে বসবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে প্রতিবেশীদের ওপর হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছিল আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। এসময় এই হামলাকে ইরানের কৌশলগত ভুল বলেও বর্ণনা করেন তিনি।

উল্লেখ্য-২২ সদস্যের আরব লীগ আঞ্চলিক সহযোগিতা উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করে। তবে সংস্থাটিকে ব্যাপকভাবে অকার্যকর হিসেবে দেখা হয় এবং বিভিন্ন সংঘাত সমাধানে দীর্ঘদিন ধরেই এটি হিমশিম খাচ্ছে। তথ্যসূত্র: আল-জাজিরা।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version