ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।
এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প ঘটেছিল। এ নতুন ভূমিকম্পটি ঘটেছে গেরাশে, যা ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত।
ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
সকাল নিউজ/এসএফ


