ইরানে হামলা নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়তে পারে বলেও মনে করছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরভ বলেন, ‘ইরানের বিরুদ্ধে তাদের (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) যুদ্ধ ঠিক সেই ফলাফলের দিকে নিয়ে যেতে পারে, যা তারা রোধ করতে নেমেছে বলে দাবি করছে।’

ল্যাভরভ মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের যৌক্তিক ফল হতে পারে- আমেরিকানরা ইরানের যে পারমাণবিক বোমা অর্জনের বিষয়টি এড়াতে চায়, নিজেদের নিরাপত্তার জন্য ইরান তা অর্জন করবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারণ আমেরিকা তাদের ওপর আক্রমণ করে না যাদের কাছে ইতিমধ্যেই পারমাণবিক বোমা আছে।’

ল্যাভরভ আশঙ্কা প্রকাশ করেছেন, সাম্প্রতিক দিনের অভিজ্ঞতার কারণে আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিযোগিতায় যোগ দিতে পারে এবং পারমাণবিক বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করবে।

সের্গেই ল্যাভরভ বলেন, ‘পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের নামে শুরু হওয়া যুদ্ধের আপাত মহৎ লক্ষ্য উল্টো ফলাফল দিতে পারে এবং নতুন সমস্যা সৃষ্টি করতে পারে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version