ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ ওমান উপসাগরে টহল দিচ্ছিল। টহলকৃত সবগুলো জাহাজকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে,
‘দুদিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। ওমান উপসাগরে এখন ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই।’
আরও বলা হয়েছে, ‘ওমান উপসাগরে গত কয়েক দশক ধরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা এবং হয়রানি করে আসছিল ইরান। সেসব দিন শেষ হয়ে গেছে। আর ফিরবে না।’
সকাল নিউজ/এসএফ

