লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। একই সঙ্গে গোষ্ঠীটির রাজনৈতিক কার্যক্রমও সীমিত করেছেন তিনি। খবর এএফপি।
গতকাল সোমবার (২ মার্চ) লেবাননের রাজধানী বৈরুতের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে মন্ত্রিসভার বৈঠক হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, আজ (গতকাল) থেকে লেবাননের সরকারি সেনাবাহিনী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সব ধরনের সামরিক তৎপরতা নিষিদ্ধ করা হচ্ছে। মন্ত্রিসভা বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে যেকোনো সামরিক অভিযান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ যুদ্ধ ও শান্তি বিষয়ক যে কোনো সিদ্ধান্ত এককভাবে রাষ্ট্রের ওপর নির্ভর করে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রæয়ারি ইরানের রাজধানী তেহরানসহ ৬ শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ। যুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়ে ১ মার্চ থেকে ইসরয়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লা।
সকাল নিউজ/এমএম

