ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, সোমবার (০২ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আজ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবারের (২৮ ফেব্রুয়ারি) ভয়াবহ এই হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিহতদের সবাই শিশু।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেন কেরমানপুর বলেন, গত রোববার মিনাবের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় ‘প্রায় ১৮০ জন শিশু’ নিহত হয়েছে। কয়েক ঘণ্টা আগে তেহরানের গান্ধী হাসপাতালে হামলা চালানোর ক্ষেত্রেও ‘একই ধরনের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোর ওপর হামলা অব্যাহত রেখেছে ইরান। সেইসঙ্গে তেল আবিবেও হামলা চালাচ্ছে তেহরান।

ইরানের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তেহরানে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে এই হামলার কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version