চীন তিস্তা প্রকল্পে কাজ করতে প্রস্তুত জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘সরকার চাইলেই এই প্রকল্পেরকাজ শুরু করতে পারে চীন।’
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘চীন চায় না- বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ। যে কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে।’
এসময় চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সকাল নিউজ/এসএফ

