স্পেনে এক ভয়াবহ ট্রেন সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এসময় আরও শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। স্পেনের সিভিল গার্ড জানিয়েছে, এটি দেশের শেষ এক দশকের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ স্পেনের আদামুজে মাদ্রিদের দিকে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনায় পড়ে উল্টো ট্র্যাকে চলে আসে এবং বিপরীতমুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।
রেল নেটওয়ার্ক জানায়, দুই ট্রেনে মোট ৪০০ যাত্রী ও কর্মী ছিলেন। জরুরি সেবা ১২২ জনকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে ৪৮ জন (পাঁচ শিশুসহ) এখনও হাসপাতালে রয়েছেন। এর মধ্যে ১১ জন বয়স্ক এবং এক শিশু আইসিইউতে রয়েছেন।
স্পেনের পরিবহন মন্ত্রী ওস্কার পুয়ান্তে বলেছেন, নিহতের সংখ্যা ‘চূড়ান্ত নয়’, আর ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মন্ত্রী পুয়ান্তে এই ঘটনা ‘অত্যন্ত অদ্ভুত’ হিসেবে বর্ণনা করে বলেছেন, সরকারের সঙ্গে পরামর্শ করা সকল রেল বিশেষজ্ঞই ‘এই দুর্ঘটনায় অত্যন্ত হতবাক’।
সকাল নিউজ/এসএফ

