ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মনে করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে ২০টি পয়েন্টসম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন, সেটি আসন্ন জানুয়ারি মাসেই কিয়েভ ও মস্কো স্বাক্ষর করবে। গত মঙ্গলবার জেলেনস্কি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন বলে আজ বুধবার (৩১ ডিসেম্বর) জানা গেছে।
ঘোষণায় গত রবিবার ট্রাম্পের সঙ্গে তার সা¤প্রতিক বৈঠক সফল হয়েছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের সঙ্গে তার সা¤প্রতিক বৈঠক সফল হয়েছে। আশা করছেন, আগামী জানুয়ারির মধ্যেই ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ প্রস্তাবিত নথি নিয়ে ঐকমত্যে পৌঁছাবে এবং সেটি স্বাক্ষরিত হবে।
ভাষণে জেলেনস্কি বলেন, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। ইউক্রেন এবং তার নাগরিকদের নিরাপত্তাগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদী।
মঙ্গলবারের ভাষণে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়েও কথা বলেন জেলেনস্কি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং যুদ্ধবিরতির পর মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন কোম্পানি ইউক্রেনের পুনর্গঠন ও অন্যান্য খাতে বিনিয়োগ করবে।
সকাল নিউজ/এমএম

