ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন ‘উগ্র হিন্দুত্ববাদী’ সংগঠনের সদস্য ও সমর্থকরা। এসময় তারা ব্যারিকেড ভেঙে ক‚টনৈতিক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকার চেষ্টা করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার এই বিক্ষোভ সমাবেশ হয়। এতে নেতৃত্ব দেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি আমলে নিয়ে হাইকমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। তীব্র নিরাপত্তা ব্যবস্থার পরও কিছুপ্রতিবাদকারী ব্যারিকেড ভেঙে ক‚টনৈতিক প্রতিষ্ঠানের দিকে এগোতে দেখা গেছে। এসময় প্রতিবাদকারীরা ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে তুলে ধরে হাইকমিশনের সামনে নিন্দাজ্ঞাপক ¯েøাগান দেন।
এদিকে, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেফতার হওয়া ১২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ৫ দিন করে রিমান্ড প্রার্থনা করেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৮ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এই রিমান্ড আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- আশিকুর রহমান (২৫) কাইয়ুম (২৫), লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মিরাজ হোসেন আকন (৪৬), আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) ও নাজমুল (২১)।
সকাল নিউজ/এমএম

