দেশজুড়ে সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে সরকারকে সহযোগিতা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি-এর স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।
তবে হোটেল, ওষুধের দোকান এবং জরুরি সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান ও কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

