নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের ১৫ নেতাকর্মী নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারী) দুপুরের পর টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্নভাবে চিকিৎসা গ্রহণ করেছেন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সূত্রপাতের বিষয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।
এদিকে, বিএনপি-জামায়াত সংঘর্ষের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র্যাব এবং বিজিবি।
জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, ‘বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইট-পাটকেল নিক্ষেপ হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সকাল নিউজ/এসএফ

