অভিনয় দক্ষতা আর গ্ল্যামার জাদুতে দীর্ঘদিন ধরে অগণিত ভক্তের হৃদয়ে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে দেখা যায় তাকে।

এবার সেই সোশ্যাল মিডিয়াতেই এক আবেগী পোস্টে ভক্তদের কাছে ভালোবাসা চাইলেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। কিছুটা খোলামেলা পোশাকে ধরা দিয়ে একই সঙ্গে ভক্তদের এক বড় সুখবর দিলেন। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে মিমি জানান, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এই ছবিটিই চলতি বছরের তার প্রথম মুক্তিপ্রাপ্ত কাজ। উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।’

প্রকাশিত ছবিগুলোতে মিমিকে দেখা গেছে বোল্ড লুকে- খোলা চুল, কানে লম্বা ঝুমকো দুল এবং গায়ে জড়ানো কালো ওড়নায় এক মায়াবী উপস্থিতিতে। বিশেষ করে তার চোখের চাহনি নেটিজেনদের আলাদা করে নজর কেড়েছে। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই মুহূর্তে তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

অরিত্র মুখার্জির পরিচালনায় নির্মিত এই সিনেমায় মিমি চক্রবর্তীর সঙ্গে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, উজান চ্যাটার্জি, পুতুল দাসসহ আরও অনেক শিল্পী। সব মিলিয়ে নতুন ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version