আইপিএল দল থেকে কট্টর হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সর্বস্তরে বইছে সমালোচনার ঝড়। এ ঘটনায় বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা।

এই প্রেক্ষাপটে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা।

সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ‘আমাদের টেলিভিশন যতদিন ভারতে প্রচার করতে পারবে না, ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’

অন্য একটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের কড়া সমালোচনা করেন সোহেল রানা লিখেছেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ির ঝগড়াধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে।’

প্রসঙ্গত, আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version