অভিনয় ক্যারিয়ারে আরেকটি স্বীকৃতি পেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতীয় বাংল চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

সুমন মুখার্জি নির্মিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য জয়া আহসানকে এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী।

পোস্টে জয়া লিখেছেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।’

তথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রায় ৯০ বছর আগে প্রকাশিত ধ্রুপদি উপন্যাস অবলম্বনে ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত বছরের আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। ছবিটি দর্শক-সমালোচকদের কাছে ভ্যাপক সমাদৃত হয়।

এ সিনেমায় শশী, কুমুদ, যাদব ও সেনদিদির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version