প্রাণবন্ত অভিনয় ও আকর্ষনীয় চেহারায় অল্প সময়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। ক্যারিয়ারের শুরু থেকেই স্পষ্টভাষী হিসেবে তার আলাদা পরিচিতি থাকলেও তাকে এবার দেখা গেল ভিন্ন রূপে।
এরই মধ্যে ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’
চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়। মূলত সমাজের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
তিনি সিদ্ধান্ত নিয়েছেন- এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে কথা না বলে কেবল নিজের গ্ল্যামারাস আর রোমান্টিক ছবি পোস্ট করেই সময় কাটাবেন। অভিনেত্রীর নুএমন পোস্টের নিচে ভক্ত-অরাগীরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
তার এই অভিমানী সিদ্ধান্তের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমতীর কাজ হবে।’ আবার কেউ কেউ তার আগামী কাজের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।
সকাল নিউজ/এসএফ

