চওড়া ফ্রেমের চশমা, খোলা চুল, দৃঢ় দৃষ্টি আর হাতে রিভলভার। ট্রিগারে প্রস্তুত আঙুল। খুনের তদন্তে নেমে মিতিন আবিষ্কার করবে বহু স্তরের রহস্য। প্রকাশ্যে এসেছে মিতিন রূপে কোয়েল মল্লিকের নতুন লুক। আলোচিত এ চরিত্রে পর্দায় আবারও ফিরছেন কোয়েল মল্লিক।

জানা গেছে, এ ছবিতে থাকবে টানটান উত্তেজনা আর জোরদার অ্যাকশন সিকোয়েন্স। বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘মিতিন, একটি খুনির সন্ধানে’।

এ ছবির শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে আহতও হয়েছিলেন কোয়েল। কিছুদিন শুটিং বন্ধ রাখার পর সুস্থ হয়ে আবার সেটে ফেরেন তিনি।

কোয়েলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়িসহ টলিউডের বেশ কয়েকজন পরিচিত শিল্পী।

এ বছর বড়দিনে একসঙ্গে মুক্তি পাচ্ছে তিনটি বাংলা ছবি। উৎসবের মৌসুমে একাধিক ছবির সংঘর্ষে বক্স অফিসে প্রতিযোগিতা যে তীব্র হবে তা নিশ্চিত। তবে দর্শকদের আগ্রহে উৎসবের আবহ আরও জমে উঠেছে।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে মিতিনকে পর্দায় ফিরিয়ে আনেন পরিচালক অরিন্দম শীল। কোয়েল মল্লিকের অনবদ্য অভিনয়ে ‘মিতিন’ জনপ্রিয়তা পায় নতুনভাবে। ২০২৩ সালে আসে দ্বিতীয় ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version