অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার ফরহাদ বিন নূর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনকণ্ঠ পত্রিকার রিপোর্টার মোঃ ফয়সাল আহমেদ।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সকল সদস্যদের অংশগ্রহণে বুধবার (১৮ ই ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১১ টা পর্যন্ত। পরবর্তীতে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন নূর ২০১৭-১৮ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী, ও সাধারণ সম্পাদক মো: ফয়সাল আহমেদ ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, দেলোয়ার হোসেন, কেফায়েত শাকিল, দেলোয়ার হোসেন দোলন।
নির্বাচিত অন্যরা হলেন- সহ সভাপতি মো: ইমরান হোসোইন (দৈনিক আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক, মো: আল জোবায়ের বাদশা (দৈনিক জনকণ্ঠ), দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাদী হাসান (টিবিএস), অর্থ সম্পাদক সাইদুর রহমান নোমান (বানিজ্য প্রতিদিন)।
সকাল নিউজ/এসএফ

