২১ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৩টা পর্যন্ত।
দীর্ঘ প্রতীক্ষার পর আ কের এই নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে তাদের আশাবাদকেই ফুটিয়ে তুলছে।
সরেজমিন শহীদ সাজিদ ভবন, রফিক ভবন, বিজ্ঞান অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। এর মধ্যে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানান, নির্বাচন নিয়ে আগে কিছুটা সংশয় থাকলেও এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রয়েছে। ভোট দিতে পেরে ভালো লাগছে।’
শিক্ষার্থীরা আশা করছেন, কোনো সমস্যা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’ প্রশাসনের ভ‚মিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অনিয়ম হলে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই প্রতিবাদ করবে।
সকাল নিউজ/এমএম

