চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ৯০ লাখ ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ৯৭৫ কোটি ২০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি- সেই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৪৯ কোটি ২০ লাখ ডলার।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version