লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত যুবক রানা ইসলাম (২১), তিনি বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠ চলাকালীন রানা ইসলাম বিদ্যালয় চত্বরে প্রবেশ করেন। এ সময় তিনি এক ছাত্রীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। বিষয়টি নজরে এলে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ও দ্রুত ইউএনওকে অবহিত করেন।

খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তদন্তে ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় রানা ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনায় পাটগ্রাম থানার উপপরিদর্শক রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল সহায়তা করে।

এ বিষয়ে ইউএনও তানভীর হোসেন জানান, ছাত্রীকে হয়রানির অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে অপরাধ নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version