বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান রোধে অভিযান পরিচালনার সময় সংঘবদ্ধ চোরাকারবারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ফুলতলী বিওপির আওতাধীন রেইক্কাশিয়া পোস্ট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্যরা হলেন, ​ল্যান্স নায়েক মো. রাজু ও ​সিপাহি মো. শরিফ। ​আহত বিজিবি সদস্যদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যাটালিয়ন সদর দপ্তরের এমআই রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

​বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানতে পারে যে একটি চক্র মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এরই প্রেক্ষিতে ফুলতলী বিওপির একটি টহল দল অভিযান শুরু করে।
প্রায় ৩০-৪০টি বার্মিজ গরুসহ সীমান্ত অতিক্রমকালে চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা দেশীয় অস্ত্র ও লাঠি-সোঁটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। বিজিবি পাল্টা প্রতিরোধ গড়ে তুললে মো. ইসমাইল নামে এক চোরাকারবারী আহত হন।

​নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, আটক ইসমাইলসহ অজ্ঞাত ১০-২০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইসমাইলের বিরুদ্ধে আগেও একাধিক চোরাচালান মামলা রয়েছে।

​এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষায় যেকোনো অপতৎপরতা পেশাদারিত্বের সঙ্গে দমন করা হবে। ​বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version