মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

​পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদমে ১০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে স্থানীয় দুটি এতিমখানায় উন্নত মানের ইফতার ও সেহরি পরিবেশনের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

​সোমবার (৯ মার্চ) আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নে এসব সামগ্রী ও অনুদান বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী উপস্থিত থেকে নিজ হাতে স্থানীয়দের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এছাড়া আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​জানা গেছে, কক্সবাজার রিজিয়নের আওতাধীন আলীকদম ব্যাটালিয়ন দুর্গম সীমান্ত রক্ষার পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পাহাড়ী ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে ত্রাণ সহায়তার ধারাবাহিকতায় এই রমজানেও তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

​বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট, কোয়ার্টার মাস্টারসহ বিজিবির বিভিন্ন পদবীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version