পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ এলাকায় আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি প্যাকেজে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি ছোলা বুট এবং ২ কেজি করে মুড়ি প্রদান করা হয়। এ ছাড়াও আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সাবলম্বী প্রজেক্টের আওতায় একজন হতদরিদ্র বিধবা নারীকে সেলাই মেশিন ও বিভিন্ন প্রকার গজ কাপর প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক নাজমুল আহসান, নেগরান শহিদুল ইসলাম, জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির পরিচালক ফাতেমা বেগম, হাফেজ মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version