অবৈধ ড্রেজার ব্যাবহারে ফসলি জমি ধ্বংস করার অভিযোগে কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি ড্রেজার ও ২ হাজার ৫শ ফুট পাইপ বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযানে উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা নোয়াপাড়া এলাকায় ২ টি ড্রেজার ও আনুমানিক ১হাজার ফুট পাইপ, বরকামতা ইউনিয়নের আসাদনগর গ্রামে ১ টি ড্রেজার ও ৫শত ফুট পাইপ, সুলতানপুর ইউনিয়নের খাদঘরে ২ টি ড্রেজার ও আনুমানিক ১হাজার ফুট পাইপসহ মোট ৫টি ড্রেজার ও প্রায় ২হাজার ৫শত ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিননের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এসময় একদল পুলিশ ও স্ব স্ব ইউনিয়ন ভূমি অফিসের লোকজন সহযোগিতায় ছিলেন। এসময় ড্রেজার মালিকদের খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, ‘কৃষিজমিতে ড্রেজার ব্যাবহার করে ফসলি জমি ধ্বংস করা হচ্ছে যা আইন বহির্ভূত। উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে ৫টি ড্রেজার ও প্রচুর পরিমাণ পাইপ বিনষ্ট করা হয়েছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সকাল নিউজ/এসএফ



