পারিবারিক কলহের জেরে ভোলার দৌলতখান উপজেলায় রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই ওয়ার্ডের লোকমান হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন। ঘটনাটি জানাজানি হলে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর দুপুরে রুমা বেগম তার ঘরের দরজা লাগিয়ে আড়ার সঙ্গে ফাঁস দেন।
পরে পারিবারের সদস্যরা তার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে রুমার ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সকাল নিউজ/এসএফ

