কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় শীতার্তদের মাঝে গায়ের চাদর বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় বিভিন্ন এলাকার নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ ২৫০ পরিবারের মাঝে এসব চাদর বিতরণ করা হয়।
উপজেলার হাসনাবাদে রোটারি ক্লাব অব উত্তরা’র সহযোগিতা ও ইউনিফাইড ডেভেলপমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (টউঊঋ) এবং ব্যাচ’৯৯ হাসনাবাদ এর আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী প্রেসক্লাবের ব্যাবস্থাপনায় শীতবস্ত্র চাঁদর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাচ’৯৯ হাসনাবাদ-এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, সাংগঠিনিক সম্পাদক হাফিজুর রহমান হৃদয়, কোষাধ্যক্ষ লতিফুর রহমান লিংকন, সমাজকর্মী আশিকসহ অনেকে।
মানবিক এ কার্যক্রম প্রসঙ্গে ব্যাচ’৯৯ হাসনাবাদ’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু বলেন, ‘দেশের সীমান্তঘেষা দরিদ্র এ জেলার অসহায় মানুষ ভৌগোলিক কারণে শীত ও বর্ষায় ভীষণ কষ্টে দিন পার করেন। আজকের শীতবস্ত্র বিতরণে রোটারি ক্লাব অব উত্তরা’র মাহাদী হাসান আমাদের অবহেলিত জেলার শীতার্তদের জন্য যে সহযোগিতা ও আন্তরিকতা দেখিয়েছেন, আশা করছি আগামীতে তা অব্যাহত থাকবে।’
সকাল নিউজ/এসএফ


