কিশোরগঞ্জের অষ্টগ্রাম জিরোপয়েন্ট এলাকায় মাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ব্রাক্ষ্মনবাড়িয়া যাওয়ার পথে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫)। আহতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ১৫ সদস্যদের একটি দল পিকআপ ভ্যানে করে ব্রাক্ষ্মনবাড়িয়ায় এলাকায় একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে অষ্টগ্রাম উপজেলার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে।

এসময় ওই পিকআপ ভ্যানের অনেকেই আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাদিস মিয়া ও নূর আলম মাসে দুইজনকে মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় হাদিস মিয়া ও নূর আলম নামে দুইজন মারা গেছেন। আহতদের মধ্যে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৫ জন ও উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version