ঢাকার মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান জানান, গৃহকর্মী আয়েশাকে বরিাশালের ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, আজ বেলা ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁরা হলেন- লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
মা-মেয়ে হত্যার ঘটনায় ওইদিন রাতেই মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহত লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম। মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় এই হত্যাকাÐ ঘটে।
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, ঘটনার বিবরণে যা লিখেছেন বাদী
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, সোমবার এই হত্যাকাÐের ঘটনার মাত্র চার দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ শুরু করেন এই নারী। চার দিনই তিনি বোরকা পরে, নয়তো মুখমÐল ঢেকে বাসাটিতে আসা-যাওয়া করেছিলেন। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় আসেন। আর বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল নিহত নাফিসার স্কুলড্রেস।
সকাল নিউজ/এমএম

