সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল হান্নান জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, দুটি মোটরসাইকেলে করে এসে হেলমেট পরিহিত ৪ জন বাসে আগুন দেন। ধারণা করা হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরেই এই অপরাধ করেছে দুষ্কৃতিকারীরা।
ওসি বলেন, আগুন দেখে বাস থেকে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন বাসটির চালক সাত্তার। সাত্তার বলেন, ভোরে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসে আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যান। বাস থেকে নেমে তিনি দেখেন হেলমেট পরা চারজন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। এ সময় আশেপাশে থাকা সিকিউরিটি গার্ডরা বাধা দিয়েছিলেন, কিন্তু দুষ্কৃতিকারীরা ফায়ার করে পালিয়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার প্রণব চৌধুরী বলেন, ভোরে মোটরসাইকেলে এসে কয়েকজন লোক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version