- ভোটারদের দৃষ্টি আকর্ষণে কুড়িগ্রামে অভিনব প্রচারণা
- এপস্টেইন কেলেঙ্কারি: লেবার পার্টি থেকে সাবেক ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ
- তীব্র সমালোচনার মুখে তারা এখন বলছে আইডি হ্যাক হয়েছে: তারেক রহমান
- মব সহিংসতা শুরু হয়েছে সরকারের ভেতর থেকে: ড. ইফতেখারুজ্জামান
- নির্বাচনে এক লাখ সেনাবাহিনী ও দেড় লাখ পুলিশ কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- দেশত্যাগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের নিষেধাজ্ঞা
- ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
- কটিয়াদীতে শিক্ষার্থীদের বাইসাইকেল দিল মিডল্যান্ড ব্যাংক
Author: জেলা প্রতিনিধি, ভোলা:
ভোলার লালমোহনে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়েছে রুবেল মিয়া (২৭) নামের এক যুবকের ভাংগারির দোকান ঘর। এতে প্রায় তার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী রুবেল মিয়া ওই ওয়ার্ডের সিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাংগারি মালামাল কেনাবেচার ব্যবসা করছেন। আগুনে তার দোকানের পুরাতন বই, লোহা, তামাসহ মূল্যমান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী রুবেল মিয়া জানান, প্রতিদিনের মত রাতে দোকানের কাজ শেষ করে বাসায় ঘুমাতে যান তিনি। এরপর হঠাৎ মধ্যরাতে আগুনের খবর শুনতে পেয়ে ছুটে এসে তার দোকানে আগুন…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন। গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর এটি বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সকাল নিউজ/এমআর
পবিত্র শবে বরাত কবে তা জানা যাবে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। এদিন সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ। সকাল নিউজ/এমআর
পঞ্চগড়ের বোদা উপজেলায় চাষাবাদের ট্রাক্টরের নিচে পড়ে অন্তর চন্দ্র বর্মন (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নতুনহাট বটতলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। এদিকে, ঘটনার পর পরই ট্রাক্টরের চালক আল আমিন (২৮) ট্রাক্টর নিয়ে পালিয়ে যান বলে জানা গেছে। নিহত অন্তরের বাড়ি চন্দনবাড়ি ইউনিয়নের নতুনহাট বটতলি গ্রামে। সে ওই গ্রামের খিরেন্দ্রনাথ বর্মনের ছেলে। অন্তর চন্দ্র বর্মন বলরামপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়,…
লালমনিরহাটের পাটগ্রামে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় কৃষক এবং কৃষাণী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে পুষ্টি ও খাদ্য জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষকদেরকে এ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে পাটগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ৬০ জন অংশ নিচ্ছেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, মিষ্টি আলু, তরমুজ, শশা, ভূট্টা, গম উৎপাদন পদ্ধতি এবং জাতের পরিচিতি সম্পর্কে কৃষকদের দক্ষতা অর্জনে এ প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, ফুলকপি, বাঁধাকপি, টমেটোর জাত পরিচিতি এবং কেনো খাদ্য তালিকায় রাখা প্রয়োজন এসব বিষয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার গুরুত্ব…
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও কসমেটিক্স সহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম (২২ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের মূল্য আনুমানিক ৩০ লক্ষ ২৯ হাজার ৮৯৫ টাকা। আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। বিজিবি জানিয়েছেন, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বে সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে…
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ফের দুই পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দুটি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন …
সাতক্ষীরা সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের অভিযানে হরিণ শিকারের জন্য রাখা ২৪৬টি অবৈধ ফাঁদ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কলাগাছিয়া, চুনকুড়ি ও মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির বিভিন্ন এলাকা থেকে এসব ফাঁদ জব্দ করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সুন্দরবনের অভ্যন্তরে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে হরিণ শিকারের উদ্দেশ্যে পাতা দড়ির তৈরি ফাঁদগুলো উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে শিকারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ফাঁদের মধ্যে কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ফুলখালী খাল এলাকা থেকে ২০০টি, চুনকুড়ি বন টহল ফাঁড়ির চালতেবাড়ি খাল এলাকা থেকে…
দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে সময় ফুরিয়ে আসছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির পর থেকেই দ্বীপটিতে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফলে চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকছে হাতে আর মাত্র ১৩ দিন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সরকারের নেওয়া বিধিনিষেধ অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই দুই মাসই কেবল পর্যটকদের জন্য রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। এই সময়টাতেই কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল চালু থাকে। ৩১ জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসজুড়ে দ্বীপে পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর আগে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি মিললেও নভেম্বর মাসে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফিরে আসতে হতো। রাত্রিযাপন…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় (১৬ জানুয়ারি) নওগাঁ পৌর ৫নং ওয়ার্ডের পাটালির মোড় এলাকায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, খায়রুল আলম…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
