Author: নাহিদ হাসান

নানা দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে ভঙ্গুর ৯টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করে বন্ধের উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে গভর্নরের সম্মতি নিয়ে এসব প্রতিষ্ঠান অবসায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন বিভাগে তথ্য পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলোÑ ফাস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং, ফেয়ারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উচ্চ খেলাপিঋণ ও ভয়াবহ তারল্য সংকটে রয়েছে। আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতিÑ এই তিন সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো অবসায়নে সরকারের ৯ হাজার কোটি…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাবান এই টুর্নামেন্টের এবারের আসরের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। জাঁকজমকপূর্ণ এই আয়োজন ঘিরে এরই মধ্যে পরিকল্পনাও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পরিকল্পনা অনুযায়ী, ১৪তম এই আসরে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন হবে তুলনামূলক সমৃদ্ধশালী দেশ দক্ষিণ আফ্রিকায়। টুর্নামেন্টের মোট ৫৪ ম্যাচের ৪৪টিই হবে আফ্রিকা মহাদেশের এই দেশটিতে । আর বাকি ১০ ম্যাচ হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার একটি স্থানীয় আয়োজক কমিটি গঠন করে দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। কমিটির প্রধান করা হয়েছে দেশটির সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েলকে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত…

বিস্তারিত

ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি হাসপাতালটি পারফিউশনিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে ইবনে সিনা ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ট্রাস্ট চাকরির ধরন: বেসরকারি চাকরি প্রকাশের তারিখ: ১৯ আগস্ট ২০২৫ পদ ও লোকবল: নির্ধারিত নয় চাকরির খবর: ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম: অনলাইন আবেদন শুরুর তারিখ: ১৯ আগস্ট ২০২৫ আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫ অফিশিয়াল ওয়েবসাইট:…

বিস্তারিত

বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে। তবে জুলাই অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বির সম্মানে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ডাকসুতে এবার ২৮ পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ছাত্রদল ভিপি, জিএস, এজিএসসহ ২৭ পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে। জুলাই অভ্যুত্থানে আহত হওয়া শিক্ষার্থী সানজিদা আহমেদ গত সোমবার ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন জমা দেন। সানজিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম…

বিস্তারিত

অসুস্থতা বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হয়েছেন। থাইল্যান্ডে সাত দিন চিকিৎসা নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপির এ নেতা। কিন্তু বাসায় যাওয়ার পর তিনি অসুস্থতা বোধ করলে মধ্যরাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে জানান, গতকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ফেরার পর দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন মির্জা ফখরুল। সেখান তিনি প্রায় সাড়ে ১১টা পর্যন্ত থাকার পর বাসায় যান। পরে বাসায় গিয়ে অস্বস্তি বোধ করলে তাকে ইউনাইটেড হাসপাতালে…

বিস্তারিত