Author: নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। তারা নিজ নিজ ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট করে এই শোক জ্ঞাপন করেন। সাকিব তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ ‘এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’ অপরদিকে, মাশরাফি লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও…

বিস্তারিত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারত সরকারের পাশাপাশি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করবেন। এ উপলক্ষে তিনি আজ বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা সফর করবেন। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোক জানান। জানা গেছে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও তাকে শেষ শ্রদ্ধা…

বিস্তারিত

জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেই লক্ষে আজ তার ঢাকায় আসার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।’ পোস্টে আরও বলা হয়, ‘এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তার সংহতি পুনর্ব্যক্ত করছে।’ এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

Come individuare le caratteristiche meno evidenti di un casinò non AAMS Analisi delle sezioni di impostazioni e opzioni avanzate Una delle prime strategie per scoprire funzionalità nascoste in un casinò non AAMS consiste nell’esaminare attentamente le sezioni dedicate alle impostazioni e alle opzioni avanzate. Molte piattaforme includono funzioni di personalizzazione e strumenti di gestione del conto che non sono immediatamente visibili all’occhio inesperto. Ad esempio, alcune piattaforme offrono modalità di gestione del bankroll più sofisticate, come limiti personalizzati, modalità di auto-esclusione e configurazioni di probabilità avanzate, spesso racchiuse in sottomenu o sezioni meno accessibili. Un esempio pratico si può riscontrare…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ বিপ্লবী শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে আসেন তিনি। সেখানে কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

বিস্তারিত

ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং  সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। ২০২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা। আজ শুক্রবার (২৬নডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়। শিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান রয়েছে। সভাপতি হওয়ার আগে নুরুল ইসলাম সাদ্দাম সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা থেকে দাখিল ও আলিম পাস করেন। এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

বিস্তারিত

লালমনিরহাটে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েক দিন সূর্যের দেখা না থাকায় জেলার গ্রাম ও শহরাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নদী তীরবর্তী চরাঞ্চল ও প্রান্তিক এলাকার মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। শীতের তীব্রতায় কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে, কমে গেছে আয়ের সুযোগ। শুক্রবার(২৬ ডিসেম্বর)রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে জেলার তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক-মহাসড়ক, মাঠ ও বসতবাড়ি। রাতে কুয়াশা ঝরে…

বিস্তারিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামারবাড়িতে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট-৩ সদর আসনের বিএনপির মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক ও ফারুক আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ…

বিস্তারিত

তিন দফা দাবিতে তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ফলে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। পূর্ব ঘোষিত দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায়, প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই কর্মসূচির ডাক দিয়েছে। আজ মঙ্গলবার শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এ বিষয়ে গতকাল সোমবার রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদের আহ্বায়ক শাহীনূর আকতার বলেন, ৩ দফা দাবিতে সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সরকারের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় কর্মসূচি জোরদার করতে বাধ্য হয়েছি।…

বিস্তারিত