Author: নিজস্ব প্রতিবেদক

আজ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গতকাল শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্র ও সরকারপ্রধান এই শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীসহ সেখানে…

বিস্তারিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। আপাতত পাইলট প্রকল্পের আওতায় দেশের ৮টি উপজেলায় এটি শুরু করা হবে। আজ ​শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার নিজ জেলায় প্রথম তিন দিনের রাষ্ট্রীয় সফর। ​মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজের কথা বলা ছিল। সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কেবিনেটে চারটি বৈঠক হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই…

বিস্তারিত

কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন না থাকায় আহতদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় পৌর এলাকার ছোট আলমপুর মাস্টার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জোহরের নামাজের কিছু আগে একটি পাগলা কুকুর জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদের ছেলে নৌফল হাসানকে (৭)’ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর আহত করে। স্থানীয়দের ধাওয়া খেয়ে কুকুরটি পালানোর সময় প্রবাসী ইলিয়াছ হোসেনের ছেলে ইয়াছিন (৬) এবং একই এলাকার ফারুক হোসেনের ছেলে মোঃ জাবেদ হোসেনকে…

বিস্তারিত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রæয়ারি) বেলা ১১টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে দুপুরে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যায় প্রতিনিধিদল। প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। অভ্যর্থনাকালে তাঁরা সম্মানিত অতিথিদের সাথে আন্তরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে কক্সবাজারে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে যোগ দেন তারা। কক্সবাজারের শরণার্থী ত্রাণ…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মেয়াদকালের সফলতা কামনা করেন। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস এ চিঠি পাঠায়। চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে। অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, ‘আমাদের দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে সার্বভৌম দেশগুলো সমৃদ্ধি লাভ করতে পারে। আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি, আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তি…

বিস্তারিত

কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীর একটি বাজারে গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় ‘রোবট’ সদৃশ্য বস্তু দেখা যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, এটি রোবট নয়, লাইট লাগানো একটি বাইসাইকেল। ঘটনাটি ঘটেছে ভ‚রুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে। ভারতীয় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে এ বাজারের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটের ভিডিওটি ধারণ করা হয়। ওই দোকানের মালিক নূর মোহাম্মদ। তিনি পশুরামেরকুটি গ্রামের বাসিন্দা। দোকানের নিরাপত্তার জন্য তিনি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন বলে জানান। ভিডিওতে দেখা যায়, লাইট জ্বালানো একটি বস্তু দ্রুতগতিতে চলছে। এটি ফেসবুকে ছড়িয়ে…

বিস্তারিত

চলতি রমজানেই আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পরিবেশমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকরের বিষয়ে এবং কীভাবে দেওয়া হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে আজ। কত পরিবারকে দেওয়া হবে-জানতে চাইলে আব্দুল আউয়াল মিন্টুবলেন, এটা সার্বজনীন। এটাতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে আরম্ভ করে, তারপর দরিদ্র, তারপর মধ্যবিত্ত, এভাবে যাবে। এই রমজানেই কি এটি শুরু হচ্ছে-এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী আজ দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে যান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে গতকাল বুধবার তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার…

বিস্তারিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোজা রেখেছেন ভোলার ১৩টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। তারা চট্রগ্রামের সাতকানিয়া মির্জাখীল ও শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে সেহরি খাওয়ার মধ্যদিয়ে আজ তারা রোজা রেখেছেন। এর আগে, গতকাল সৌদি আরবের চাঁদ দেখা যাওয়ায় সৌদির সঙ্গে মিল রেখে রাত ৮টায় প্রথম তারাবির নামাজ আদায় করেন তারা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী মো. সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সুমন মিয়া জানান, তারা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল রাতে প্রথম তারাবি…

বিস্তারিত

জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রæয়ারি) সকালে সাভারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিকে প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাবেন তারেক রহমান। বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। এর আগে গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। সকাল নিউজ/এমএম

বিস্তারিত