Author: স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। স¤প্রতি এক পডকাস্টে আবারও বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানালেন সাবেক এই অধিনায়ক। সামিরস্কেন পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয়, বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, যদি সুযোগ আসে অবশ্যই। পরে বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি। খেলা ছেড়েই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা কেন তামিমের, আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে।…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে আজ থেকে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে নিহত, আহত ও নির্যাতিত সব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ। তারেক রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ পর্যন্ত…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধম অধিবেশনে রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়ার সময় ¯েøাগান দিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকাআউট করেছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী ভাষণ দিতে এলে ওয়াকআউট করে তারা। রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদে হাউজে প্রবেশ করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিভিন্ন ¯েøাগান দেন। এর মধ্যে রয়েছে, ‘কিলার চুপ্পু, বয়কট, বয়কট’, ‘গ্রেট গ্রেট, গ্রেট আউট’, ‘কিলার চুপ্পু গ্রেটআউট’ স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান’। জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মান জানিয়ে দাঁড়ালেও, তারা রাষ্ট্রপতিকে সম্মান জানাননি। এসময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, আমরা জাতীয় সংগীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে না। এসময় জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয়…

বিস্তারিত

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ সামরিক অভিযান শুরু করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন ও আল জাজিরা। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইসরাইলের তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া লক্ষ্যবস্তু করা হয়েছে বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও। বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র…

বিস্তারিত

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে অবস্থিত টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এদিন শুরুতে পারভিন বেগম নামে নারীর হাতে প্রথমে ফ্যামিলি কার্ড হস্তান্তর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে অংশ নেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কার্ড গ্রহণের পর এক নারী বলেন, তারা ফ্যামিলি কার্ড পেয়ে অনেক খুশি। আমরা জীবনে কল্পনাও করিনি কার্ড পাবো। উল্লেখ্য, এই কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরান যুদ্ধ আজ সোমবার (৯ মার্চ) দশম দিনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। বিবৃতিতে বলা হয়, আইডিএফ ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি শাসকদের অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে। উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের নিশানা করে হামলা চলছে বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়। ইসরায়েলের দাবি করেছেন, তাদের হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুলকাসেম বাবাইয়ান নিহত হয়েছেন। তিনি স¤প্রতি এই পদে নিযুক্ত হয়েছিলেন। গত শনিবার চালানো হামলায় আবুলকাসেম নিহত হন

বিস্তারিত

নিউজিল্যান্ডকে দুমড়ে মুচড়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। একই সঙ্গে একটি রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জেতার নজির গড়ল তারা। রবিবার আহমেদাবাদে ভারতের দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের তোপে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় কিউইরা।

বিস্তারিত

ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আজ শনিবার সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এ হামলা চালায় বলে জানা গেছে। খবর আল জাজিরা। এদিকে তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখÐতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাঁদের ধ্বংস করে দেওয়া হবে।

বিস্তারিত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর পার হয়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। প্রণালি বন্ধ ঘোষণার আগেই জাহাজগুলো বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল। জানা গেছে, চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এবং পথে থাকা এসব জাহাজের মধ্যে ৪টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ২টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং ৯টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে। সব মিলিয়ে ১৫টি জাহাজের মধ্যে ১২টি জাহাজ ইতিমধ্যে বন্দরে পৌঁছেছে, বাকি ৩টি এই সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ২৮ ফেব্রæয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। উল্লেখ্য, হরমুজ…

বিস্তারিত

ক্রিকেটপ্রেমীরা টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখল এক রোমাঞ্চকর হাইভোল্টেজ ম্যাচ। যে ম্যাচে তীরে এসেও তরি ডুবে যায় ইংল্যান্ডের। প্রায় ৫০০ রানের ম্যাচে মাত্র ৭ রানে ভারতের কাছে হেরে বীরের মতো লড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ইংলিশরা। আর তাতেই ফাইনালে উঠে গেল ভারত। আজ দ্বিতীয় সেমিফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে স্যাঞ্জু স্যামসনের ঝোড়ো ফিফটি এবং ইশান-দুবের ক্যামিও ইনিংসের সুবাদে রানের পাহাড় গড়েছে ভারত। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সূর্যকুমাররা তুলেছে ২৫৩ রান। জবাবে রান তাড়া করতে নেমে ভারতের বুকে কাপন ধরিয়ে ২৪৬ রান করতে পারে। যেখানে হার না মানা শত রান করেন ইংল্যান্ডের বেথেল। সকাল নিউজ/এমএম

বিস্তারিত