Author: নিজস্ব প্রতিবেদক

হরমুজ প্রণালি দি‌য়ে আটকেপড়া বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। আজ বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সা¤প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এ তথ্য জানান। জলিল রহীমি জাহানাবাদী বলেন, ছয়টি জাহাজের ব্যাপারে তারা তেহরানকে জানিয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তা করার অনুমোদন দিয়েছে। জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে না আসার কারণে আমরা শনাক্ত করতে পারিনি। রাষ্ট্রদূবলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন গত সপ্তাহে আমরা পেয়েছি, এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। জলিল…

বিস্তারিত

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জেলাগুলো হলো- ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর ও ফেনী। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তরা হলেন- ঢাকায় মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ, গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ফেনীতে অধ্যাপক এম এ খালেক, ফরিদপুরে মো. আফজাল হোসেন খান পলাশ, নীলফামারীতে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে…

বিস্তারিত

জ্বালানি সংকটে অনলাইন ও অফলাইনে সমন্বিত (ব্লেডিং) পদ্ধতিতে দেশের শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল, বিশেষত মহানগর এলাকার জন্য এই পদ্ধতি বিবেচনা করা হচ্ছে। আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনলাইন এডুকেশনকে উৎসাহিত করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ‘যেহেতু বিশ্বব্যাপী সংকট, কেবল বাংলাদেশে নয় এবং আমরা জানি না এই সংকট কতদিন চলবে। এ কারণে আমরা ভাবছি যে, আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফমানে ব্লেডিং সিস্টেম…সপ্তাহে আমাদের পাঁচ দিন ক্লাস ছিল। আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার…

বিস্তারিত

তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের। যদিও অভিনেতার মৃত্যুতে এখন পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা; ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যমগুলো। এ অবস্থায় অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, গাফিলতির কারণেই শুটিং করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সে পরিপ্রেক্ষিতেই প্রযোজনা সংস্থাকে কালোতালিকাভুক্ত করার দাবিতে সোচ্চার হয়েছে সংশ্লিষ্ট সংগঠন। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের দাবি, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে “খুনের” অভিযোগে এফআইআর দায়েরের পাশাপাশি সংশ্লিষ্ট সিরিয়ালের সঙ্গে যুক্ত প্রযোজক, প্রযোজনা সংস্থা…

বিস্তারিত

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ গ্রহণের পরদিনই প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরের দিকে রাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয় কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, নেপালের বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন কমিশনের সুপারিশের ভিত্তিতে সম্পূর্ণভাবে আইনী প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। ২০২৫ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি’র নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ব্যাপকমাত্রার জেন-জি বিক্ষোভ হয়েছিল নেপালে। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকায় নামার নির্দেশ দিয়েছিলেন…

বিস্তারিত

ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আজ শনিবার ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মার্কিন-ইসরায়েল হামলার লক্ষ্যবস্তু হয়েছে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টি হামলার শিকার হয়েছে। তবে ওই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

বিস্তারিত

লালমনিরহাটের একমাত্র জীবিত খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীককে স্বাধিনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার(২৬ মার্চ) সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া এক স্বাক্ষাতকারে দাওয়াত না পাওয়ার কথা স্বীকার করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জানা গেছে, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় সরকার ৪২৬ জন বীর সন্তানকে বীর প্রতীক উপাধিতে ভুষিত করে। এর মধ্যে লালমনিরহাটের বাসিন্দা অবসর প্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল হক একজন। স্বাধিনতা দিবসসহ সকল জাতীয় দিবসে সরকারী ভাবে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সম্মান জানাতে জাতীয় অনুষ্ঠানে দাওয়াত করা হয়। এ সময় তাদের সম্মান জানানো হয় এবং তাদের হাতে উপহার তুলে…

বিস্তারিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জানা যায়, এদিন বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার…

বিস্তারিত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদর উপজেলার খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড সজ্জনকান্দা গ্রামের মৃত…

বিস্তারিত

কক্সবাজার শহর এখন উৎসবের রঙে ভরপুর। একদিন পরে ঈদুল ফিতর। সমুদ্রসৈকতে নামবে পর্যটকের ঢল, হোটেল-রেস্তোরাঁয় বাড়বে ব্যস্ততা। সে উপলক্ষে সাজানো হয়েছে পুরো শহ। আর বিপণিবিতানে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। চারদিকে আলো, আনন্দ আর প্রস্তুতির উচ্ছ্বাস। কিন্তু এই উৎসবমুখর শহরেরই এক কোণে কলাতলীর পূর্ব অংশে দক্ষিণ আদর্শ গ্রাম এলাকায় কয়েকটি ঘরে গভীর নীরবতা। সেখানে নেই ঈদের প্রস্তুতি, নেই নতুন কাপড়, নেই আনন্দের ছোঁয়া। আছে শুধু এক রাতের আগুনে পুড়ে যাওয়া জীবন আর সেই আগুনের দগদগে স্মৃতি। আগুনের রাত, ছাই হয়ে যাওয়া স্বপ্ন : গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে কলাতলী বাইপাস সড়কের নবনির্মিত ‘কক্সবাজার এলপিজি স্টেশন’ এ ঘটে ভয়াবহ বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে…

বিস্তারিত