- হরমুজে টোল ইস্যুতে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
- র্যাবের অভিযানে ১.৬৫ লাখ লিটার তেল উদ্ধার
- রাজশাহী মেডিকেলে হামে আক্রান্ত হয়ে ৫০ শিশুর মৃত্যু
- ভেঙে দেওয়া হলো ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ, সভাপতি এখন তামিম
- ফার্মগেটে বাসের চাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
- ইরানে না চালালেও লেবাননে হামলা চলবে : ইসরায়েল
- আ.লীগের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস
- তফসিল ঘোষণা, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট
Author: স্পোর্টস ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাতে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে রোনান সুলিভানদের অভিনন্দন জানানো হয়। এর আগে গতকাল মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে শিরোপা জিতে নেয় বাংলাদেশ যুবারা। এ জয়ের পর গতকাল রাতে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, ‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন। সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সেই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে।…
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে এ মুহূর্তে হামে আক্রান্ত শিশু ছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশুকে টিকা দেওয়া হবে। আজ শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে এ মুহূর্তে ছয় মাস থেকে ৫৯ মাস পর্যন্ত কোনো শিশু যদি আগে হামের টিকা নিয়ে থাকে তাদেরও এ টিকা দেওয়া হবে। আর যারা এ মুহূর্তে অসুস্থ (হাম কিংবা জ্বর) যারা হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের ভিটামিন এ খাওয়ানো হবে। মন্ত্রী বলেন, আগামীকাল রবিবার আমরা দেশব্যাপী যেখানে হামের প্রকোপ বেশি এরকম ৩০টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি।…
তেল যেন এখন সোনার হরিণ। ৩০০ টাকার পেট্রোল পেতে গতকাল গভীর রাত থেকেই মোটরসাইকেল চালকদের অপেক্ষা। রাত থেকে সকাল পর্যন্ত প্রায় তিন হাজার গাড়ির ভিড় জমে যায়। তেলের জন্য এমন হাহাকার কিশোরগঞ্জের কটিয়াদীতে। আজ শুক্রবার (৩ এপ্রিল) কটিয়াদী বাসস্ট্যান্ডের মেসার্স খান ব্রাদার্স পাম্পে সকাল আটটা থেকে তেল দেওয়া শুরু হয়ে চলে পৌনে চারটা পর্যন্ত। এ সময় আশপাশে মোটরসাইকেল চালকদের দীর্ঘ ভিড় দেখা যায়। অনেকেই দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও তেল পাননি। দুপুরের মধ্যে সাড়ে চার হাজার লিটার তেল শেষ হয়ে যায়। রোদের দাবদাহে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন। পাম্পে ভিড় সামলাতে মোতায়েন ছিল পুলিশ। খান ব্রাদার্স…
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন জালানী তেল শুধু বাংলাদেশে সংকট হয়নি, সারাবিশ্বে সংকট হয়েছে। আমরা এখন পর্যন্ত তেলের দাম বাড়াইনি। জনগণের কাছে দায়বদ্ধতার জন্য তেলের দাম বাড়ায়নি সরকার বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার (৩ এপ্রিল)বিকেলে প্রায় আট কোটি ব্যয়ে লালমনিরহাটের চর কুলাঘাট এলাকায় একটি আশ্রয়ন প্রকল্পের চারতলা ভবন নির্মানের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে জালানী তেলের সংকটের পাশাপাশি কৃত্রিম সংকটও তৈরি করা হচ্ছে। অনেকেই তেল মজুদ করে রাখছে। সংকটের সময় অনৈতিক মজুদ কোনোভাবে ঠিক নয়। বিদেশ ভ্রমণ বাতিল, সরকারি ভাবে ব্যয় পাওয়া ব্যক্তিদের ৩০ শতাংশ কম জালানি…
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-রিফা এলাকায় একটি খামারে ভ‚পাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ঘটনা ঘটে বলে (ইউএই) ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে। ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানায়, আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে একটি ড্রোন (ইউএভি) আটকে দেয়। এরপর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এদিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তবে সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন। উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। তারা…
এবারও বিশ্বকাপে পৌঁছাতে পারল না ইতালি। টাইব্রেকারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়ে বিশ্বকাপের টিকিট কাটল বসনিয়া ও হার্জেগোভিনা। জেনিকায় বিলিনো পোলজে স্টেডিয়ামে ইউরোপিয়ান প্লে–অফ ফাইনালে গতকাল স্বাগতিকদের কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরেছে ইতালি। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। ১৫ মিনিটে ময়েজ কিনের গোলে এগিয়ে যায় ইতালি। ৪১ মিনিটে প্রায় নিশ্চিত গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির আলেসান্দ্রো বাস্তোনি। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এরপর ১০ জনের ইতালির বিপক্ষে ৭৯ মিনিটে সমতা ফেরায় বসনিয়া। বাকি সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। যেখানে ইতালির হয়ে পেনাল্টি মিস করেন পিও…
অস্ট্রেলিয়ায় ইসলামিক সম্মেলন করতে যাওয়া মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। এতে তাকে সফরের মাঝপথেই ফেরত চলে আসতে হচ্ছে। আজ বুধবার (১ এপ্রিল) সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যটি বলেছে, ইহুদিদের ওপর হত্যাযজ্ঞ চালানো জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছেন মিজানুর রহমান আজহারী। তিনি বলেছিলেন, হিটলার ছিলেন ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’। ডেইলি মেইলই প্রথমে তার এ বক্তব্যের বিষয়টি প্রকাশ করে। তারা জানায় আজহারী অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে ইসলামিক সম্মেলন করতে এসেছিলেন। জানা গেছে, গতকাল মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয় এবং তিনি এখন ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। অস্ট্রেলিয়ার লিবারেল…
হরমুজ প্রণালি দিয়ে আটকেপড়া বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। আজ বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সা¤প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এ তথ্য জানান। জলিল রহীমি জাহানাবাদী বলেন, ছয়টি জাহাজের ব্যাপারে তারা তেহরানকে জানিয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তা করার অনুমোদন দিয়েছে। জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে না আসার কারণে আমরা শনাক্ত করতে পারিনি। রাষ্ট্রদূবলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন গত সপ্তাহে আমরা পেয়েছি, এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। জলিল…
ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জেলাগুলো হলো- ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর ও ফেনী। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তরা হলেন- ঢাকায় মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ, গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ফেনীতে অধ্যাপক এম এ খালেক, ফরিদপুরে মো. আফজাল হোসেন খান পলাশ, নীলফামারীতে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে…
জ্বালানি সংকটে অনলাইন ও অফলাইনে সমন্বিত (ব্লেডিং) পদ্ধতিতে দেশের শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল, বিশেষত মহানগর এলাকার জন্য এই পদ্ধতি বিবেচনা করা হচ্ছে। আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনলাইন এডুকেশনকে উৎসাহিত করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ‘যেহেতু বিশ্বব্যাপী সংকট, কেবল বাংলাদেশে নয় এবং আমরা জানি না এই সংকট কতদিন চলবে। এ কারণে আমরা ভাবছি যে, আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফমানে ব্লেডিং সিস্টেম…সপ্তাহে আমাদের পাঁচ দিন ক্লাস ছিল। আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
