Author: নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানেরা। আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে এ বৈঠক হয়। এসময় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এর আগে বেলা পৌণে ১২টার দিকে পৃথকভাবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনকে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে ছিল- নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম। প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, আচরণবিধি প্রতিপালনসহ নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে…

বিস্তারিত

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সামাজিক মাধ্যমে সহিংসতায় উসকানি দেওয়া পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল শুক্রবার মেটার জ্যেষ্ঠ কর্মকর্তা ও ফেসবুকের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহŸান জানানো হয়। চিঠিতে বিটিআরসি বলেছে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ব্যাপক সহিংসতা ও অস্থিতিশীলতার জন্ম দিয়েছে। গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ জনের বেশি শিক্ষার্থী নিহত ও হাজারো মানুষ আহত হওয়ার পর দেশ এখন একটি নাজুক রাজনৈতিক পালাবদলের মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’ বিটিআরসি অভিযোগ…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে।  এদিন রাজধানীর খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদীর জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানিয়েছেন, ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

কলম্বিয়া কাপের ফাইনালে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন পুলিশ সদস্যও রয়েছেন। গত বুধবার মেলেনিতে দ্বিতীয় লেগের খেলায় স্থানীয় প্রতিদ্বন্দ্বী ডিপোর্তিভো ইন্ডিপেন্ডিয়েন্টে মেদেলিনকে ১–০ ব্যবধানে হারায় অ্যাটলেটিকো ন্যাসিওনাল। এরপরই এস্তাদিও জিরার্দোতে ছড়িয়ে পড়ে সহিংসতা । শেষ বাঁশি বাজার পর ভক্ত ও সমর্থকদের একাংশ মাঠে ঢুকে পড়েন। এসময় কারো হাতে ছিল আগুনের শিখা আর কারো হাতে আতশবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ। স্থানীয় পত্রিকা এল কলোম্বিয়ানো জানিয়েছে, স্টেডিয়ামটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসন ও টার্নস্টাইল ভেঙে ফেলা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে মাঠের কিছু অংশ। আতশবাজির ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায়…

বিস্তারিত

ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অভিযানরত রুশ বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্ততিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পোস্টে কুলেবা বলেন, গতকাল সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। জানা গেছে, ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর। কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট তিনটি বন্দর আছে। এই ৩ বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এদিকে হাদির এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‌ ওসমান হাদি আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন। এদিকে রাত ৯টা ৪৬ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক  পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এদিকে রাত ৯টা ৪৬ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। তবে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে মোটরসাইকেলটির মালিক সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব দাবি করেছে। আটক ওই ব্যক্তির নাম মো. আব্দুল হান্নান (৪৩)। আজ রবিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, আজ সকালে আব্দুল হান্নানকে র‌্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে। আটক করার পর তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ,…

বিস্তারিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মুহাম্মদ ইউনূস। আজ রবিবার সকালে সকাল ৭টা ২২ মিনিটের দিকে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। এসময় তিনি আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৭টা ৪ মিনিটে…

বিস্তারিত

১৪ বছর পর কলকাতায় ঝটিকা সফরে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গতকাল শুক্রবার রাত ৩টা ২৩ মিনিট নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মেসিকে বহনকারী বিমান। স্বপ্নের ফুটবলারের এক ঝলক দেখা পেতে এদিন বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল হাজারো ভক্ত। বিমানবন্দর থেকে মেসি বের হওয়া মাত্রই ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়। মেসিকে স্বাগত জানাতেই আগে থেকেই ভিআইপি গেটের সামনে অসংখ্য ভক্ত জড়ো হয়েছিলেন। সমর্থকদের মেসি-মেসি চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান সল্টলেকের একটি পাঁচ তারকা হোটেলে। সেখানেই রাত্রিযাপন করেন তিনি। আজ শনিবার সকাল থেকেই ব্যস্ত সূচি মেসির। সকালে সাড়ে ১০টা…

বিস্তারিত