- একুশে পদক এবং আবুল হাসানাত বাবুলের প্রাসঙ্গিকতা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস
- টি-টোয়েন্টি ডট বলের তালিকার শীর্ষ পাঁচে মুস্তাফিজুর রহমান
- লাল-সবুজের সেনাপতি জামালের জন্মদিন আজ
- পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
- হরমুজে টোল ইস্যুতে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
- র্যাবের অভিযানে ১.৬৫ লাখ লিটার তেল উদ্ধার
Author: নিজস্ব প্রতিবেদক
ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী। আজ সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানারসহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। এছাড়া বিমানবন্দরের আশপাশে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশের সদস্যরা। নেতা-কর্মীদের মধ্যে যাঁরা প্রধান সড়কে চলে আসতে চাচ্ছেন, তাঁদের সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারেক রহমানের আজ দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী। সকাল নিউজ/এমএম
অবশেষে লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সকাল নিউজ/এমএম
অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। ইতিমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে তাকে বহনকারী উড়োজাহাজটি। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জানা গেছে, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা সোয়া ৬ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। তারেক রহমানের এ যাত্রায় সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. জোবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া রয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম…
আাসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (কাজী জাফর), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি), ইসলামী ঐক্যজোট, ও গণ অধিকার পরিষদসহ কয়েকটি দলকে আরও ১০টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলগুলোর নেতাদের কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন, তাও জানানো হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে এই ১০ আসনে মিত্রদলগুলোর প্রার্থীদের নাম জানান তিনি। এ সংবাদ সম্মেলনেই কর্নেল (অব.) অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। এবারের নির্বাচনে তিনি কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া তারেক রহমানের জন্য দলের পক্ষ থেকেও নেওয়া হবে নিরাপত্ত। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারেক রহমানের দেশে নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদাপোশাকে মোতায়েন থাকবেন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত নিরাপত্তাব্যবস্থা রাখা…
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়। আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রজ্ঞাপনের তারিখ ২০২৫ সালের ২৩ ডিসেম্বর থাকলেও প্রজ্ঞাপনটি আজ বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী, বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সে হিসাবে তাঁর…
ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন ‘উগ্র হিন্দুত্ববাদী’ সংগঠনের সদস্য ও সমর্থকরা। এসময় তারা ব্যারিকেড ভেঙে ক‚টনৈতিক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকার চেষ্টা করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার এই বিক্ষোভ সমাবেশ হয়। এতে নেতৃত্ব দেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি আমলে নিয়ে হাইকমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। তীব্র নিরাপত্তা ব্যবস্থার পরও কিছুপ্রতিবাদকারী ব্যারিকেড ভেঙে ক‚টনৈতিক প্রতিষ্ঠানের দিকে এগোতে দেখা গেছে। এসময় প্রতিবাদকারীরা ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে তুলে ধরে হাইকমিশনের সামনে নিন্দাজ্ঞাপক ¯েøাগান দেন। এদিকে,…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের ওপর যে অপবাদ দেওয়া হচ্ছে, তা থেকে তারা মুক্তি চান। তারা একটি সঠিক ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে সেটি প্রমাণ করতে চান। আর এটি সম্ভব কেবল আইনের শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই। আইন সবার জন্য সমানভাবে…
রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও দ্য ডইেলি স্টার র্কাযালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে ৩১ জনকে। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ৩১ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৭ জনকে। এর আগে গত বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় হামলা, ভাঙচুর করে। এসময় তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রথম আলোর কার্যালয়।…
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
