Author: আন্তর্কাতিক ডেস্ক

মেক্সিকোতে একটি যাত্রীবাহী ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৯৮ জন। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যের নিজান্দা শঞরের কাছে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন, আহত হয়েছেন ৯৮ জন এবং আহতদের মধ্যে ৩৬ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা সবাই বিপদমুক্ত। অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতোমধ্যে এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, প্রশান্ত এবং আটলান্টিক— দুই মহাসাগরের অববাহিকায় অবস্থিত…

বিস্তারিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়েছে। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছ। আজ সোমবার (২৯ ডিসেম্বর) চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। এসময় নাহিদ ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লালমনিহাটের-১ আসনে (হাতীবান্ধা-পাটগ্রাম) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মোট ১০ জন মানোনয়ন ফরম উত্তোলন করেন। তাদের মধ্যে ৭ জন দলীয় প্রার্থী। আর তিনজন স্বতন্ত্র প্রার্থী। এই তিনজনের মধ্যে শিহাব আহমেদ গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র জমা শেষে শিহাব আহমেদ সাংবাদিকদের বলেন, বেকারদের জন্য কাজ করতে চাই। আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে চুরি করে খাব না, কাউকে খাইতেও দিব না। আমি সাবার জন্য কাজ…

বিস্তারিত

বিপ্লবী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে সড়কটি দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। শুধুঅ্যাম্বুলেন্সকে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা। ধীরে ধীরে শাহবাগ এলাকা মানুষে পূর্ণ হয়ে ওঠে। এ সময় ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’ সহ বিভিন্ন ¯েøাগান দিতে দেখা যায়। সরেজমিনে আজ রাত ৮ টার দিকেও দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন নেতা-কর্মীরা। একটু পরপর স্লোগান দিচ্ছেন তারা। এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল…

বিস্তারিত

দেশে ফেরার পর তৃতীয় দিনের মাথায় অফিস কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার জন্য নির্ধারিত নতুন চেম্বারে এসে বসেন। দুপুরে অফিসে প্রবেশ করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান ফুল দিয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এসময় তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজের জন্য প্রস্তুত করা বিশেষ চেম্বারে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহŸায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত…

বিস্তারিত

তাসনিম জারার পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাজনূভা এ কথা জানান। তাজনূভা জাবীন এনসিপির যুগ্ম আহŸায়ক ছিলেন। ঢাকা-১৭ আসনে তাঁকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে এনসিপি। দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর গতকাল শনিবার দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন।…

বিস্তারিত

ইনকিলান মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের পালাতে সহযোগিতা করেছে ভারতের দুই নাগরিক। মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ওই দুই ব্যক্তি হলেন- পূর্তি ও সামী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এসব কথা জানান। নজরুল ইসলাম বলেন, হাদির হত্যাকাÐটি পূর্বপরিকল্পিত। ঘটনার পর হাদি হত্যার দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ ঢাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় আমিনবাজারে যান । সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান। কালামপুর থেকে আরেকটি…

বিস্তারিত

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধানেরা ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

১৬ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার (২৮ ডিসম্বের)। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া  দুপুর ১টা পর্যন্ত দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্সাছে রাদেশের প্রায় সাড়ে তিন লাখ পরীক্ষার্থী। প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথমদিন বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সব প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের আলোকে প্রস্তুত করা হয়েছে। জানা গেছে, দীর্ঘ বিরতির পর এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। এ বছর অংশ…

বিস্তারিত

প্রায় পাঁচ বছর পর অবশেষে মায়ানমারে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে। মায়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এএফপি জানায়, মায়ানমারের রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা— উভয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল ও প্রদেশগুলোতে ভোটগ্রহণ হচ্ছে না। উল্লেখ্য, বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে।…

বিস্তারিত