- হরমুজে টোল ইস্যুতে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
- র্যাবের অভিযানে ১.৬৫ লাখ লিটার তেল উদ্ধার
- রাজশাহী মেডিকেলে হামে আক্রান্ত হয়ে ৫০ শিশুর মৃত্যু
- ভেঙে দেওয়া হলো ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ, সভাপতি এখন তামিম
- ফার্মগেটে বাসের চাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
- ইরানে না চালালেও লেবাননে হামলা চলবে : ইসরায়েল
- আ.লীগের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস
- তফসিল ঘোষণা, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট
Author: নিজস্ব প্রতিবেদক
ক্যারিয়ার গঠনের সুযোগ দিচ্ছে সকাল নিউ জ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি ভিডিও এডিটর এবং প্রেজেন্টার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দক্ষ ও উদ্যমী আগ্রহী প্রার্থীরা নিজেকে এ পদের জন্য যোগ্য মনে করলে এবং মাল্টিমিডিয়ায় ক্যারিয়ার গঠনের লক্ষ্য থাকলে দ্রæত আবেদন করতে পারেন। আবেদন করতে আপনার সিভি ও পোর্টফোলিও পাঠান career@sokalnews.com-এ।
সকল আলোচনা সমালোচনা শেষে জামিন পেলেন ভোলার সেই পৌর জামায়াতের নারী কর্মী বিবি সাওদা (৩৭)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে তার জামিন মঞ্জুর করা হয়। জামিনের বিষয়টি জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদও নিশ্চিত করেছেন। এর আগে, গেল রবিবার রাত ১১টার দিকে ফেজবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অপরাধে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ভোলা জেলা পুলিশের সাইবার ইউনিট। এসময় তার ব্যবহ্নত মোবাইল ফোনটিও জব্দ করে পুলিশ। গ্রেপ্তারের পর জেলা জামায়েতের উদ্যেগে ওই নারী কর্মীর মুক্তির দাবি ও গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুল এর নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। নতুন এই ১১ সদস্যের কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডের কার্যক্রম সচল রাখতে তাৎক্ষণিকভাবে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। এনএসসির এক পরিচালক জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই বিসিবির নতুন নির্বাচন আয়োজন করবে এই অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার পথ অতিক্রম করে এবং চাঁদের পাশ দিয়ে ঘুরে ফিরছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জান গেছে। প্রতিবেদনে বলা হয়, নভোচারীদের ফিরতে প্রায় চার দিন সময় লাগবে। আগামী ১০ এপ্রিল স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপক‚লের প্যাসিফিক মহাসাগরে অবতরণ করার কথা রয়েছে তাদের। এরপর হেলিকপ্টারে মহাকাশচারীদের পানি থেকে সংগ্রহ করে কাছের মার্কিন নৌবাহিনীর জাহাজে পৌঁছে দেওয়া হবে। নাসা জানিয়েছে, জাহাজে অবস্থানকালে তাদের মেডিকেল চেকআপ করা হবে। সকাল নিউজ/এমএম
ইনজুরি যেন নিত্য সঙ্গী ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। কেননা এই ইনজুরি ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ভুগিয়েছে, এখনো ভোগাচ্ছে। ফলে আসন্ন বিশ্বকাপে এখনো তার খেলা অনিশ্চিত এই ফুটবল তারকার। ব্রাজিলের সবশেষ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ছিলেন না নেইমার। এরপর আরও জোরালো হয় নেইমারকে ছাড়াই ব্রাজিল বিশ্বকাপ খেলার আলোচনা। তবে হাল ছাড়ার পাত্র নন তিনি। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এখনো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাজিল তারাকা। চেষ্টার কোনো কমতি রাখছেন না তিনি। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপে খেলার প্রচেষ্টার অংশ হিসেবেই আবারও অস্ত্রোপচার করিয়েছেন নেইমার জুনিয়র, যাতে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে ক্লাবটির কোচ কুকা জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময়…
গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছে ডিবি। ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে ধানমন্ডির একটি বাসা থেকে মঙ্গলবার ভোরে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, গণ–অভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলাসহ তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, আর বাকি তিনটি এখনও তদন্তাধীন। তিনি আরও জানান, লালবাগের মামলায় তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিন পর, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকার…
ভূধ্যসাগরে নৌযান-ডুবিতে ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ডুবে যাওয়া নৌযানটি থেকে ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড বাহিনী। যে ৩২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তারা সবাই পুরুষ এবং বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। ইতালির কোস্টগার্ড এবং ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ)- এর বরাত দিয়ে গতকাল গতকাল রবিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে । জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসনপ্রত্যাশীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতালির কোস্টগার্ডকে বলেছেন, খুবই কঠিন আবহাওয়া পরিস্থিতি এবং সাগরের বড় বড় ঢেউয়ের মুখে টিকতে না পেরে ডুবে গেছে সেই নৌযানটি। সি-ওয়াচ নামের একটি জার্মান সংস্থা ভ‚মধ্যসাগরে পর্যবেক্ষন কার্যক্রম ও…
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দোকান মালিক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। এর আগে গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান । তারা বলছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট…
কক্সবাজারে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের পাইলট প্রকল্পের আওতায় হামের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কক্সবাজারের রামু ও মহেশখালী উপজেলায় মোট ১ লাখ ২০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সবসময় শিশু সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। কক্সবাজারে হামের প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার পরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, আক্রান্ত এলাকায় সক্রিয় অনুসন্ধান, সংক্রমিত শিশুদের দুই ডোজ ভিটামিন-এ ক্যাপসুল প্রদান, টিকা…
কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে সেই শক্তিকে রুখে দিয়ে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রোববার রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিষ্টান স¤প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। ঘৃণা নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথচলার মূল শক্তি। স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একদিকে যেমন ইসলাম ধর্মকে ধারণ করেছে, তেমনি সনাতন ধর্মাবলম্বীরাও…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
