Author: নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিতের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। আজ মঙ্গলবার সকালে ভোট স্থগিতের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উপাচার্য (ভিসি) ভবনে তালা দিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। জানা যায়, আজ সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। পৌনে ৯টার দিকে সভা শেষে ভোট স্থগিতের খবর জানাজানি হয়। পরে ক্যাম্পাসের ‘একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের দিকে যায়। বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে…

বিস্তারিত

আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামীকাল সাধারণ ছুটি থাকবে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন। ভাষণে জাতীর অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক মাধ্যমে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়া শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রও। এর আগে আজ সকাল ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন করে সূচি দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ মঙ্গলবার নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। পুনঃনির্ধারিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ শোক জানান তিনি। এছাড়া শোক প্রকাশ করেছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক বার্তায় বলেন, খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তাঁর পরিবারকে দেন। মোদি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে, পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। এদিকে সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, খালেদা জিয়া…

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃতু্যতে ল জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম ও তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শোক বার্তায়…

বিস্তারিত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং এক বার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেন। এতে আরও জানানো হয়, এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ সকল আত্মীয়স্বজন এবং…

বিস্তারিত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবরণের পর দলের সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর ১৯৮৩ সালে তিনি দলের ভাইস-চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহŸায়ক আমিনুল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদেরও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে। সকাল…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাবেক যুবদল নেতা এ.এস.এম. শামসুজ্জামান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে রংপুরের হাজিরহাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার এ.এস.এম. শামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলার সিংগিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা ও পুলিশ জানায়, শামসুছুজ্জামান সেলিম বিভিন্ন জনের কাছ থেকে চেক ও স্ট্যাম্পের মাধ্যমে অর্থ লেনদেন করেন। সেই অর্থ সময় মতো পরিশোধ না করায় তার বিরুদ্ধে ভুক্তভোগীরা একের পর এক মামলা করেন। এভাবে তার নামে ২৩টি মামলা হয়।…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর যা যা করা দরকার সেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আজ সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস : কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন নেই। এই দায়িত্ব আপনারা (বিজিবি) খুব ভালোভাবে পালন করবেন। জাতিকে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন আশা প্রকাশ করেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী…

বিস্তারিত