Author: নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার সমাধিতে গিয়ে কবর জিয়ারত করেন তারা।। এর আগে গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিধীন অবস্থায় মারা যান আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

ইংরেজি নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ নিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আল জাজিরা, নিউইয়র্ক টাইমস ও অন্যান্য গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। মামদানি একাধারে নিউইয়র্কের প্রথম দক্ষিণ এশীয়, মিলেনিয়াল ও মুসলিম মেয়র। বলাই বাহুল্য, তিনিই প্রথম মার্কিন মেয়র, যিনি কোরআন হাতে শপথ নিলেন। ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট এ নেতা তার দাদার কাছ থেকে পাওয়া কোরআন ও নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল) থেকে ধার করা ২০০ বছরের পুরনো কুরআন হাতে সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনের ওই অনুষ্ঠানে মামদানিকে শপথ পড়ান নিউইয়র্কের…

বিস্তারিত

রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার কলাহাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু(৪০) ও চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)। স্থানীয়রা জানায়, পু‌ঠিয়ার ঝলম‌লিয়া কলাহা‌টে না‌টোরের দিকে যাচ্ছিল একটি ট্রাক এসময় বিপরীত দিক থেকে আসা এক‌টি অজ্ঞাত গা‌ড়ি‌ ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে প‌ড়ে যায়। এতে ঝলম‌লিয়া কলারহা‌টে আসা লোকজন হতাহত হয়। তবে নিহত চারজনের খবর পাওয়া গেলেও রাজশাহী…

বিস্তারিত

আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এসময় তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দাফন প্রক্রিয়ায় অংশ নেন। এর আগে, বিকেল ৩টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার উজ-জামান, বিএনপি ও বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং লাখ লাখ সাধারণ মানুষ অংশ নেন। সকাল নিউজ/ এমএম

বিস্তারিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মনে করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে ২০টি পয়েন্টসম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন, সেটি আসন্ন জানুয়ারি মাসেই কিয়েভ ও মস্কো স্বাক্ষর করবে। গত মঙ্গলবার জেলেনস্কি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন বলে আজ বুধবার (৩১ ডিসেম্বর) জানা গেছে। ঘোষণায় গত রবিবার ট্রাম্পের সঙ্গে তার সা¤প্রতিক বৈঠক সফল হয়েছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের সঙ্গে তার সা¤প্রতিক বৈঠক সফল হয়েছে। আশা করছেন, আগামী জানুয়ারির মধ্যেই ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ প্রস্তাবিত নথি নিয়ে ঐকমত্যে পৌঁছাবে এবং সেটি স্বাক্ষরিত হবে। ভাষণে জেলেনস্কি বলেন, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের…

বিস্তারিত

আাপোসহীন নেত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়েছেন। সরেজমিনে দেখা যায়, আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে এখানে আসছেন। বিএনপির ফেসবুক পেজে আজ কিছুক্ষণ আগে দেওয়া এক পোস্টে জানানো হয়, খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ সময় খালেদা জিয়ার…

বিস্তারিত

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে বেগম খালেদা জিয়ার মরদেহ। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে তার মরদেহ আনা হয়। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে…

বিস্তারিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেনবভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বুধবার (৩১ ডিসেঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করম্বর) বেলা ১১টা ৫৫ মি‌নি‌টে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা ঢাকা পোস্ট‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। সকাল নিউজ/ এমএম

বিস্তারিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকা মোড়ানো গাড়িতে গুলশানের বাসায় নেওয়া হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শেষবারের মতো খালেদা জিয়াকে গুলশানের বাসায় নেওয়া হয়। সেখানে তার স্বজনরা শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আপোসহীন নেত্রী। এদিকে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি…

বিস্তারিত

সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই বেগম জিয়াকে দাফন করা হবে। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে। আজ সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল নিউজ/এমএম

বিস্তারিত