- একুশে পদক এবং আবুল হাসানাত বাবুলের প্রাসঙ্গিকতা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস
- টি-টোয়েন্টি ডট বলের তালিকার শীর্ষ পাঁচে মুস্তাফিজুর রহমান
- লাল-সবুজের সেনাপতি জামালের জন্মদিন আজ
- পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
- হরমুজে টোল ইস্যুতে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
- র্যাবের অভিযানে ১.৬৫ লাখ লিটার তেল উদ্ধার
Author: কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে গুলির পর আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। গতকাল রবিবার (১১ জানুয়ারি) রিাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে। আটক যুবক আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্র জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে চলে যায়। চোরাকারবারিরা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে ভারতীয় গরু, জিরা, মাদক, কাপড় পারাপার করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা…
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সা¤প্রতিক অধ্যাদেশগুলোতে তার স্পষ্ট প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ সোমবার রাজধানীতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন। ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করে বলেন, সরকার বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন ও নিজস্ব বিবেচনায় একের পর এক অধ্যাদেশ জারি করলেও অনেক ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার মৌলিক সুপারিশ উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, সংস্কারের নামে এমন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে, যা কার্যত দায়মুক্তির সুযোগ তৈরি করছে এবং পুরোনো ব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, রাষ্ট্র সংস্কার…
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি, অধ্যাদেশ-পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গঠন কার্যক্রমে গতি আনা এবং স্বল্প সময়ের মধ্যে উপাচার্য (ভিসি) নিয়োগ সাপেক্ষে প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আজ সোমবার এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় মিছিলটি ঢাকা কলেজের শহীদ মিনার থেকে শুরু হয়ে আবাসিক হল পাড়া প্রদক্ষিণ করে সায়েন্সল্যাব মোড় হয়ে কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আবু বকর বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছিল উচ্চশিক্ষার মান বৃদ্ধি। এ দাবিতে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনও করেছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করে, যা আমরা সাধুবাদ…
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই শিশুর নাম আফনান আরা (১২)। সে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। শিশুটির চাচা শওকত গণমা্ধ্যমকে জানান, টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি এখনো বেঁচে আছে। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনরা। জানা গেছে, আফনান গুলিবিদ্ধের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তারা সড়কে অবস্থানে করছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ…
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে যুক্ত হয়েছে বাংলাদেশসহ ৩৮ দেশের নাম। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ধ’ বা জামানত জমা দিতে হতে পারে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর তালিকা আপডেট করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেই তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়। নিয়ম অনুযায়ী, এই ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ধ’ বা জামানত জমা দিতে হতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই…
আইপিএল থেকে তারকা খেলোয়ার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় নিরাপত্তা শঙ্কায় পড়ে বাংলাদেশ। ফলে সেই শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসি বরাবর আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বিসিবি। আজ বুধবার ( ৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বিসিবি এক বিবৃতিতে বলেছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ স্বাগত…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গতকাল প্রথমবারের মতো নিউইয়র্কের আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে স্থানীয় সময় গতকাল সোমবার (৫ জানুয়ারি) আদালতে মাদুরো বলেন, তিনি নির্দোষ, তিনি দোষী নন, তিনি এখনো দেশের প্রেসিডেন্ট। এছাড়া নিজ দেশ থেকে তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গত শনিবার মধ্যরাতে মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ডেল্টা ফোর্সেও সেনারা। তার স্ত্রীও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। এদিকে মাদুরোর নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, তার ক্লায়েন্ট এখনই জামিন চাইছেন না। তবে ভবিষ্যতে চাইবেন। আদালত মাদুরোর…
২১ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৩টা পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষার পর আ কের এই নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে তাদের আশাবাদকেই ফুটিয়ে তুলছে। সরেজমিন শহীদ সাজিদ ভবন, রফিক ভবন, বিজ্ঞান অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। এর মধ্যে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানান, নির্বাচন নিয়ে আগে কিছুটা সংশয়…
তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় আইপিএল ক্রিকেট খেলায় মুস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এটি বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/স¤প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে…
জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মধ্যে নতুন করে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হলে তাদেও পরিচয় শনাক্ত হয়। সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। শনাক্ত হওয়া শহীদরা হলেন- শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম (২৫), শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম (২৯)। সিআইডি জানায়, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতিটি মরদেহ উত্তোলনের পর…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
