Author: কিশোরগঞ্জ প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি। যারা জুলাই-আগস্টে আত্মহুতি দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই গণভোট আয়োজন করা হয়েছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই…

বিস্তারিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর শতভাগ আস্থা রয়েছে। নির্বাচন কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে বিএনপি আশাবাদী। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় শপথ নিয়েছি। ১২ ফেব্রæয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায়ের পর নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি গড়ে তোলা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত করবো, এই শপথ নিয়েছি। নির্বাচন কমিশনে যাচাই-বাছাইয়ের সময় সমস্যা হয়। তবে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে। আমরা…

বিস্তারিত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতকালে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সাক্ষাৎটি আন্তরিক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বিষয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, তিনি…

বিস্তারিত

পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণসহ তিন বিষয়ের প্রতিবাদে ইসি কার্যালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করতে ইসি ভবনের সামনের রাস্তায় জড়ো হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী ইসি অফিসের সামনে জড়ো হতে শুরু করেন। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় সংসদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এ সময় নেতাকর্মীরা নির্বাচন কমিশনের বিভিন্ন ‘বিতর্কিত’ সিদ্ধান্ত উল্লেখ করে এর বিরুদ্ধে  স্লোগান দেন এবং তাদের দাবি আদায়ে অনড় অবস্থান জানান। যে তিন বিষয়েরে প্রতিবাদ জানিয়ে অবস্থান- ১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন…

বিস্তারিত

ইরান সরকার রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজ ছাড়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিরল প্রতিক্রিয়া জানান। এসময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান ৮০০-এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তাদের এই সিদ্ধান্তকে তিনি অত্যন্ত সম্মান জানান। ইরানের এই সিদ্ধান্তের কথা মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও উল্লেখ করেন। সেখানে তিনি জানান, ইরানে ৮০০-র বেশি মানুষের মৃত্যুদÐ কার্যকর করার কথা ছিল, যা এখন আর হচ্ছে না। পোস্টে তিনি লিখেন, ‘ধন্যবাদ!’। ইরানে ব্যাপক বিক্ষোভ চলাকালে দেশটির সরকার যদি গণহারে মানুষ হত্যা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র সেখানে…

বিস্তারিত

রাজধানীর উত্তরার একটি ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নবর সড়কের ৭ তলার দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে ওই ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। তালহা বিন জসিম…

বিস্তারিত

কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেএম ফজলুল মন্ডলের আপিলে তার স্ত্রী বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ‎ গতকাল ‎বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে ফজলুল মন্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া শেফালী বেগমের বৈধ মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ‎‎এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে স্বামী-স্ত্রী উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রথমে দুই জনের মনোনয়নই বৈধ ঘোষণা করেছিলেন। ‎একই সংসদীয় আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি ও…

বিস্তারিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান দুই জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আমলে নিয়ে বিক্ষোভকারীদের হত্যা কিংবা মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে ইরানের সরকারি প্রশাসন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ দাবি করেন ট্রাম্প। এসময় তিনি বলেন, “আমরা জানতে পেরেছি ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেপ্তার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রেখেছে ইরান। আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি।” এর আগের দিন মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জনতাকে ইরানের জাতীয় প্রতিষ্ঠানগুলো দখল…

বিস্তারিত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আগুনের সূত্রপাত হয়। মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ গতকাল রাত পৌনে ১ টার দিকে খবর পর্যন্ত আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরও বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কয়লা সংরক্ষণ থেকে উৎপন্ন বর্জ্য রাখার ভাগাড়ে আগুন লেগেছে। স্থানীয়দের বরাতে মহেশখালীর সাংবাদিক কাব্য সৌরভ জানান, বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে হঠাৎ ভেতরে আগুন…

বিস্তারিত