Author: নিজস্ব প্রতিবেদক

আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিহাব আহমেদ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে প্রথমে প্রয়াত বাবা’র কবর জিয়ারত করেন তিনি। এরপর বজরুল রহমান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ ও হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। এদিন বিকালে নিজ গ্রামে বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন লালমনিরহাটের আলোচিত এই তরুণ প্রার্থী। প্রথম দিনের জনসভাতেই কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শিহাব আহমেদকে সমর্থন জানান। এসময় শিহাব আহমেদ বলেন, ‘নির্বাচনে ভোট দিতে আপনাদের যদি কেউ হুমকি দেন, ভয়য়ভীতি দেখান তাহলে তাদের নাম,…

বিস্তারিত

রাজধানীর মিরপুরসহ সারাদেশে চাঁদাবাজির সমালোচনা করে তা সম্পূর্ণ বন্ধ ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ট্যাক্সের বাইরেও কিন্তু বেসরকারি একটা ট্যাক্স আছে। প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি যে রাস্তার ধারে বসে, ভাইবোন ভিক্ষা করে তার কাছ থেকেও ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতে দিবও না। ইনসাফ সবার জন্য। টাকা মূল্যে ইনসাফ আর বিক্রি হবে না। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে মিরপুর-১০ এলাকায় আয়োজিত নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

বিস্তারিত

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদিত হয়েছে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ঢাকার সাতটি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল লক্ষ্য। নতুন অধ্যাদেশ অনুযায়ী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ “সংযুক্ত কলেজ” হিসেবে পরিচালিত হবে। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও…

বিস্তারিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য জানান। আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট। বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না। তিনি জানান, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করব, আইসিসি আমাদের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে। এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমরা আবার আইসিসির সঙ্গে যোগাযোগ করব। তিনি স্পষ্ট কওে বলেন, আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই। এর আগে বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বোর্ড সদস্যদের ভোট…

বিস্তারিত

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাকিবা বিনতে আলী। যার রুপালি পর্দায় ‘ভÐ নেতা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় ২০০৫ সালে। যদিও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনের গ্যারান্টি নেই’ পরিচিতি এনে দেয়। এরপর প্রায় ৪০টির মতো সিনেমায় অভিনয় করে নিজেকে আরও জনপ্রিয় করে তোলেন তিনি। ঢালিউডের অভিনেত্রী শাকিবা একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। চিত্রনায়ক মান্না ও শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ফলে অল্প সময়েই শক্ত অবস্থানে জায়গা করে নিতে পেরেছিলেন। তবে হঠাৎ রুপালি পর্দা থেকে হারিয়ে যান শাকিবা। এমনকি মাঝের সময় তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ বিরতির পর অবশেষে সামাজিক মাধ্যমে নেটিজেনদের…

বিস্তারিত

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের গত অর্থবছরে ইজারা দেওয়া হাট-বাজার ও টোল পয়েন্ট থেকে প্রাপ্ত রাজস্বের পূর্ণ অংশ এখনো বুঝে পায়নি লামা উপজেলা পরিষদ। পাওনা টাকা পরিশোধ না করায় চরম অর্থ সংকটে পড়েছে পরিষদটি, যার ফলে স্থবির হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। লামা উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে লামায় ৭টি টোল পয়েন্ট ও ৪টি হাট-বাজার ইজারা দেয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। সরকারি বিধি মোতাবেক, এই ইজারা লব্ধ অর্থ থেকে লামা উপজেলা পরিষদের প্রাপ্য অংশ দাঁড়ায় ৬১ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এর বিপরীতে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর একটি চেকের মাধ্যমে মাত্র ২৪ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা প্রদান…

বিস্তারিত

দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ উল্লেখ করে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস। সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি। আজ (বৃহস্পতিবার) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। এদিন সমাবেশ থেকে তারেক রহমান একজনকে মঞ্চে ডেকে জিজ্ঞাসা করেন- আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে? তখন ওই ব্যক্তি বলেন, আল্লাহ, আল্লাহ। তখন তারেক রহমান বলেন, আমরা সবাই মুসলমান। এই দিন-দুনিয়ায় যা দেখি, এই পৃথিবীর মালিক কে? তখন হজকারী ব্যক্তি বলেন আল্লাহ। তারেক রহমান…

বিস্তারিত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়ান। যা এখনও চলমান রয়েছে। এদিকে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।এর আগে, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ করা হয়। কিন্তু পরবর্তীতে এক মাসও টেকেনি সেই অঙ্গীকার। ১০…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করল বিএনপি। সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে আজ ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠের পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।জানা গেছে, সকাল থেকেই বাস, লেগুনা ও পিকআপে করে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খÐ খÐ মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। তাদের…

বিস্তারিত

বাংলাদেশের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে পূর্ণ সমর্থননের কথা শুরু থেকেই বলে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার পিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে সেই বিষয়টি জানিয়েছে বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র প্রতিবেদনে উঠে এসেছে। ‘ক্রিকইনফো’ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পাঠানো ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। এমন সময়ে এই চিঠি পাঠানো হয়েছে, যখন আজ বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। তার বদলে শ্রীলঙ্কায় তাদের…

বিস্তারিত